শনিবার, ২০ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী শনিবার( ২২ এপ্রিল)মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। যা পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পর।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা এবং ঈদের সঠিক তারিখ নতুন চাঁদ দেখার সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনও স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ‘লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশ থেকে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে বৃহস্পতিবার চাঁদ খুঁজে পাওয়া খুবই কঠিন এবং এর জন্য বিশেষ টেলিস্কোপ প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন পেশাদার মনিটরিং এবং ব্যতিক্রমী আবহাওয়া। আর এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে ঘটার সম্ভাবনা খুবই বিরল। তাই আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না। যদি না উল্লেখ করা পরিস্থিতি বিদ্যমান থাকে।’

সংস্থাটি বলছে, যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন ২২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এবং তা দেখা গেলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে, যেসব দেশের জন্য শুধুমাত্র খালি চোখে সঠিকভাবে চাঁদ দেখা বা টেলিস্কোপের সাহায্যে স্থানীয় পর্যায় থেকে সঠিক ভাবে চাঁদ দেখা প্রয়োজন, তারা পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করার জন্য রোজা পালন চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং তাই তাদের ঈদুল ফিতর শনিবার হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...