মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঈদে প্রতিদিন ৭৫ হাজার যাত্রী বহন করতে পারবে ট্রেন: রেলমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র আন্তঃনগর ১০৪টি (৫২ জোড়া) ট্রেনের ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। এর বাইরে লোকাল ও কমিউটার ট্রেনের ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে ১৫ হাজার স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৭৫ হাজারের মতো যাত্রী বহনের সক্ষমতা আমাদের আছে।

রোববার(১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় রেল সচিব ও রেলওয়ে মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া তথাকথিত কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করার সুযোগ নেই বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শনপূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে ভ্রমণ ও পরিবারের সঙ্গে কাটাতে পারে সেজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে রেলের ককর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারে না।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রেলমন্ত্রী বলেন, এখন যেটা চলছে সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। কিন্তু যেহেতু এক লাইনে ট্রেন চলে সেক্ষেত্র কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে সংগ্রহ করতে হচ্ছে যাত্রীদের।

ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি বিষয়ে রেলমন্ত্রী বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...