শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাবর আজমের দুরন্ত সেঞ্চুুরিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে স্বরুপে ফিরলেন বাবর আজম।রীতিমতে রাজসিক ভাবেই ফিরলেন।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েওন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বাবর আজমের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৩৮ রানের সহজ জয়ের মাধ্যমে সিরিজে ২-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাতে টস জিতে প্রথম ম্যাচের মতোই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।ব্যাটিংয়ে নেমে রিজওয়ান ও বাবর আজম উড়ন্ত সূচনা এনে দেন।এগারো নম্বর ওভারে রিজওয়ানের আউটের মাধ্যমে প্রথম উইকেট হারায় পাকিস্তান।৯৯ রানের পার্টনারশীপে রিজওয়ানের অবদান ছিলো ৫০ রান।এরপর পাঁচ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারালেও বাবর আজম একপ্রান্ত আগলে রেখেছিলেন।ইনাম আহমেদ নেমেই ঝড় তোলেন।

ওদিকে বাবরও মারমুখী হয়ে উঠলে কিউই বোলাররা দিশেহারা হয়ে যায়। বিশ নম্বর ওভারে বাবর আজম শতরানের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন।৫৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসে তিনি এগারোটি চার ও তিনটি ছয় মারেন।সেই সাথে ইনাম আহমেদের ১৯ বলে এক চার ও তিন ছয়ের মাধ্যমে অপরাজিত ৩৩ রানে দলীয় টোটাল ১৯২ রানে থামে পাকিস্তান।১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিউইরা একবারের জন্যও নিজেদের জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি।

গত ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে রুদ্রমূর্তি ধারন করেন হারিস রউফ।নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৪ রান করতে পারে কিউইরা।প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও চ্যাপম্যান ছাড়া অন্য কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।হারিস রউফ ২৭ রানে চার উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান ১৯২/৪(২০) বাবর আজম ১০১*,রিজওয়ান ৫০,ইনাম আহমেদ ৩৩* ম্যাট হেনরী ২/২৯। নিউজিল্যান্ড ১৫৪/৭(২০)চ্যাপম্যান ৬৫*, হারিস রউফ ৪/২৭। ফল:- পাকিস্তান ৩৮ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- বাবর আজম।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...