রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ৭

- Advertisement -
Single page 1st Paragraph

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন।

গতকাল শুক্রবার জুড়ী উপজেলার দক্ষিণ চাটেরা গ্রামে ইফতারের পর জলিল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের ইয়াছিন মিয়া, তারা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় একই এলাকার জলিল মিয়ার। এই ঘটনার জেরে ইফতারের পর পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে সংঘটিত হয়ে জলিল মিয়ার বাড়িতে হামলা করেন।

হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে জলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হন। এ সময় সংঘর্ষে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। আহত ও নিহত একই উপজেলার একই গ্রামের বাসিন্দা।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসিত দেবনাথ জানান, নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। হাসপাতালে সাত জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...