রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ফতুল্লায় চাঞ্চল্যকর “আবজাল প্রধান” হত্যাকান্ডের এজাহারনামীয় মূল আসামী কাউসার মুন্সি (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার( ১৫ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বাংলাবাজার কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফতুল্লায় চাঞ্চল্যকর “আবজাল প্রধান (৩৮)” হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী কাউসার মুন্সি (৪০), পিতা- খলিল মুন্সি, সাং- দেওভোগ নূর মসজিদ, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, ভিকটিম আবজাল প্রধান ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ বাংলা বাজার এলাকায় সিমেন্টের ব্যবসা করতেন। গত ৬ এপ্রিল৮.৩০ টার সময় ভিকটিম আবজাল প্রধান বাসা থেকে বের হয়ে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা মার্কেটের পিছনে নিজাম হাজীর বাড়ীর পাশে হাসেমবাগ যাওয়ার রাস্তায় পৌছালে পূর্ব-শত্রুতার জের ধরে আসামী কাউসার মুন্সিসহ তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম আবজাল প্রধান’কে রামদা, চাপাতি, ছোরা, চাকু, কেচি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

ঘটনার এক পর্যায়ে ভিকটিম অজ্ঞাতনামা একটি অটোযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চলে আসে। ভিকটিমের পিতা ও স্ত্রী খবর পেয়ে ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসে এবং ভিকটিমকে দ্রুত জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ এবাদুল হোসেন প্রধান (৬৫) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ ০৬ এপ্রিল ২০২৩। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী কাউসার মুন্সি সহ তার অন্যান্য সহযোগীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং আসামী কাউসার মুন্সি (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...