শনিবার, ২৭ জুন ২০২৬

হাটহাজারীতে কৃষি বিভাগের সিআইজি কংগ্রেসের অনুষ্ঠান

হিট স্ট্রোকে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রোধে এখনই করনীয় নির্ধারণ করতে হবে :কৃষিবিদ আল মামুন সিকদার 

হাটহাজারী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর গত বৃহস্পতিবার   কৃষি বিভাগের সি আই জি দলের সদস্যদের নিয়ে কংগ্রেসের আয়োজন করেন। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম( ফেজ-১) (এন,এ,টি,পি-২) এর আওতায় এই কংগ্রের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার বলেছেন, এখন ইরি বোরো ধানের ফুল বের হওয়ার উপযুক্ত সময়। কিন্তু এই সময়ে গরমের তীব্রতা সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এই তীব্র গরমের কারনে মাঠের ফসল হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। মাঠের ফসলকে  হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য এখনই করনীয় নির্ধারণ করতে হবে। এজন্য তিনি ফসলী জমিতে সার্বক্ষণিক তিন ইঞ্চি পরিমাণ পানি রাখতে হবে। তাছাড়া প্রতি লিটার পানিতে ৬ গ্রাম এমওপি, থিওভিট৬ গ্রাম ও ২ গ্রাম জিম মিশ্রিত করে প্রতি ২ শতক জমিতে স্প্রে করলে উপকার পাওয়া যাবে বলে উল্লেখ করেন। এতে করে ফসল উৎপাদনে কোন সমস্যা হবে না। ফসল হিট স্ট্রোক থেকে রক্ষা হবে। তিনি বলেন দেশের বর্ধিত জনসংখ্যা খাদ্য চাহিদা পুরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  এই জন্য কৃষি বিভাগ গ্রামাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কমন ইন্ট্রারেষ্ট গ্রুপ (সিআইজি) গঠন করা হয়েছে । এই উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ১ টি সিটি করপোরেশনের ওয়ার্ডে ৬০টি সিআইজি গ্রুপ রয়েছে। এইসব গ্রুপগুলোকে সংগঠিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুসারে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক সিআইজি গ্রুপকে ঐক্যবদ্ধ করে স্মার্ট কৃষিকে সমৃদ্ধ করা হবে বলে মত প্রকাশ করা হয়।
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আবদুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য উপ- সহকারী কৃষি কর্মকতা ওমর ফয়েজ, অরুপ কুমার বড়ুয়া, জামাল উদ্দিন। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ মহসীন, কল্যান বড়ুয়া|

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...