শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হলে তিনি নিরাপদ ও অক্ষত আছেন।
ওয়াকাইয়ামা বন্দরে শনিবার তার বক্তব্যের প্রাক্কালে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুঁড়ে মারে বলে ধারনা করা হয়। তবে এতে কেউ আহত কিংবা ক্ষতি হওয়ারও কোন খবর পাওয়া যায়নি।
জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
এনএইচকে আরো বলেছে,‘ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। কিছু একটা ছোঁড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের পর জাপানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...