শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

 পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড পাকিস্তানে আসার পর ক্রিকেট বিশ্ব একটি জমজমাট সিরিজের জন্য উন্মুখ হয়েছিলো।গতকাল সেই সিরিজ শুরু হলেও তা প্রত্যাশা মেটাতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। স্বাগতিকেরা রীতিমতো উড়িয়ে দিয়েছে শক্তিশালী নিউজিল্যান্ডকে।৮৮ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতরাতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে রিজওয়ান, ৩০ রানে বাবর আজম ফিরে গেলেও ফখর জামান ও আইয়ুব সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণের কৌশল নিয়ে ৭৯ রানের পার্টনারশীপ গড়ে তোলেন।বিশেষ করে আইয়ুব ছিলেন একটু বেশিই আগ্রাসী।সম্প্রতি দেশের মাটিতে শ্রীলংকান ব্যাটারদের ভোগানো এডাম মিলনের উপর তান্ডব চালিয়ে মাত্র ২৮ বলে ছয়টি চার ও দুটো ছয়ের মাধ্যমে ৪৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান।এরপর ফখর জামান চড়াও হতে গিয়ে তিনিও ৩৪ বলে ৪৭ রানে আউট হন।তার ইনিংসে চারটি বাউন্ডারী ও দুটো ওভার বাউন্ডারি মারেন।

শেষ দিকে ফাহিম আশরাফের ১৬ বলে দুই চার ও এক ছয়ে ২২ রানের ইনিংস দলীয় টোটাল ১৮২ তে গিয়ে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাক পেসারদের তোপের মুখে ৬ রানে প্রথম ১৩ রানে দ্বিতীয় ২৯ টানে তৃতীয় এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।একমাত্র মার্ক চ্যাপম্যানের ২৭ বলে ৩৪ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি পাক পেসারদের সামনে।ফলশ্রুতিতে ১৫.৩ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।পাক বোলারদের মধ্যে হারিস রউফ ছিলেন দারুণ ছন্দে।

তার বোলিং বিশ্লেষন ছিলো দেখার মতো ৩.৩–১৮–৪।কম যাননি ইমাদ ওয়াসিমও ১–২–২।ফলশ্রুতিতে ৮৮ রানের বিশাল জয় দিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান ১৮২/১০(১৯.৫), আইয়ুব ৪৭,ফখর জামান ৪৭, ফাহিম আশরাফ ২২।ম্যাট হেনরী ৩/৩২,লিষ্টার ২/৩০। নিউজিল্যান্ড ৯৪/১০( ১৫.৩) চ্যাপম্যান ৩৪, হারিস রউফ ৪/১৮,ইমাদ ওয়াসিম ২/২। ফল:- পাকিস্তান ৮৮ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- হারিস রউফ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...