শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যারা এতিমের অর্থ আত্মসাত করে তারা কখনো মানবকল্যাণ করতে পারে না : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, যারা এতিমদের নামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত করে তারা কখনো মানবকল্যাণ করতে পারে না। বিদেশ থেকে টাকা এনে প্রকল্পের কাজ না করে নামে বেনামে সংগঠন করে কিছু মানুষ অর্থ লোপাট করে। একটা সরকারের আমলে এদেশ দুর্নীতিতে টানা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আশফুল উম্মাহ বালক বালিকা মাদ্রাসা এতিম ও হেফজখানা এবং আমেনা সুলতান মাদ্রাসা ও এতিমখানা এই দুইটি প্রতিষ্ঠানের এতিম ছাত্র ও শিক্ষকদের মাঝে টুপি, লুঙ্গি, ইফতার বিতরণকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নেছার আহমেদ, শেখ নাছির, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি, আফগানী বাবু, আমেনা সুলতান মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা আলহাজ সামছু উদ- দৌলা চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা বেলাল হোসাইন আশরাফুল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল মাওলানা ছাবের আহমদ যুবনেতা রাশেদ পারভেজ, বাবলু দাশ, মোহাম্মদ নুরুজ্জামান, মাজহারুল ইসলাম মানিক, মঞ্জুর আলম রিমু, জাহেদুল হক জনি, আনিসুর রহমান মামুন, সরকারী সিটি কলেজ ছাত্রনেতা ইমতিয়াজ হাসান, তারেকুল হক, ইয়াসিন রিয়াদ প্রমুখ।শুরুতে এতিম খানার ছাত্র শিক্ষকরা ফরিদ মাহমুদকে পুষ্প ঢালি দিয়ে অভ্যার্থনা জানান। কোরান তেলওয়াত ও হামদ নাত পরিবেশনার পরে নেতৃবৃন্দ শিশুদের মাথার টুপি পরিয়ে দেন।

শেষে দেশ জাতি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...