শনিবার, ২৭ জুন ২০২৬

আজ বাঙালির অসাম্প্রদায়িক উৎসবের দিন

- Advertisement -
Single page 1st Paragraph

আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩০। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গøানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমুণ্ডকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। আজ আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হবে নববর্ষ।
আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বন্দরনগরী চট্টগ্রামসহ দেশজুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪৩০’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন।
এদিকে হুমকি, আইনি নোটিশ, হাইকোর্টে রিট- এর মধ্যেই সাড়ম্বরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বাংলা নববর্ষকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, জীর্ণতাকে বিদায় দেওয়ার পর নতুনের আবাহনে উন্মুখ চট্টগ্রামবাসী।
বর্ষবরণ উপলক্ষে এবারও চট্টগ্রামে সবচেয়ে বড় আয়োজন হবে নগরীর ডিসি হিল ও সিআরবির শিরীষতলায়। জেলা প্রশাসন, সিএমপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে বর্ষবরণের আয়োজন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও থাকছে নানা আয়োজন।
তবে নগরীতে চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকায় এবার সেই ক্যাম্পাসে বর্ষবণের কোনো আয়োজন হচ্ছে না। মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার আন্দোলন ও সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় ক্যাম্পাসের বাইরেই চারুকলার শিক্ষার্থীরা মঙ্গল শোভযাত্রা বের করার প্রস্তুতি সম্পন্ন করেছে। আলাদাভাবে আরও বিভিন্ন সংগঠন এবার মঙ্গল শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনের জন্য অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ বরাদ্দ থাকতো। নিজ ক্যাম্পাসে ঢুকতে না পেরে এবার শিক্ষার্থীরা নিজেরাই টাকা তুলে রাস্তায় বসে আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সারছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, মূল ফটকের সামনের সড়কে ও পাহাড়ের প্রতিরোধ দেয়ালে কয়েকজন শিক্ষার্থী মিলে বিভিন্ন চিত্র আঁকছেন। সড়কেও আলপনা আঁকা হচ্ছে। শোভাযাত্রা জন্য ডামি ও মুখোশ তৈরি করছেন।
চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শহীদ জানান, শুক্রবার সকাল ৯টায় নগরীর বাদশা মিয়া সড়ক থেকে শোভাযাত্রা বের হবে। চট্টেশ্বরি রোড, কাজির দেউড়ি ও সার্সন রোড হয়ে শোভাযাত্রা আবার ক্যাম্পাসের সামনে ফিরবে।
চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রশিদ বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। রাতভর রাস্তায় আলপনা করব। এখানে ল্যাম্পপোস্ট আছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে ল্যাম্প জ্বলে না। অন্ধকারে কষ্ট হবে, মোবাইলের আলো দিয়েই আমরা কাজ সেরে নেব।’
আজ সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে জেলা প্রশাসন। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা দিয়ে আমাদের বর্ষবরণের আয়োজন শুরু হবে।’
এবার চারুশিল্পীদের সংগঠন ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’ আলাদাভাবে মঙ্গল শোভাযাত্রা বের করবে। সকাল ৯টায় শোভাযাত্রা নগরীর চট্টেশ্বরী রোড থেকে শুরু করে কাজীর দেউড়ি, জামালখান হয়ে চেরাগি চত্বরে গিয়ে শেষ হবে।
চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের অন্যতম সংগঠক সুকান্ত চৌধুরী বলেন, ‘চারুকলা ইনস্টিটিউট এবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে না। দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় আমরাই আয়োজন করেছি। প্রতিবার আমরা চারুকলার শোভাযাত্রায় যোগ দিতাম।’
নগরীর আন্দরকিল্লা মোড় থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন উদীচী, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ। এছাড়া নগরীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’র উদ্যোগে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ। সংগঠক মোহাম্মদ আলী টিটু জানিয়েছেন, সকাল সাড়ে ৬টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের আয়োজন শুরু হবে। মোট ৩২টি সংগঠনকে দলীয় পরিবেশনার অনুমতি দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলুন উড়িয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এর উদ্বোধন করেন।
পরিষদের সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় বেহালা বাদনের মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হবে। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরিষদের প্রথম আহ্বায়ক একুশে পদক পাওয়া ড. মনিরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।
সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সুন্দরম, প্রমা আবৃত্তি সংগঠন, সুর সাধনা, উদীচী চট্টগ্রাম, নটরাজ, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, অদিতি সংগীত নিকেতন, নৃত্যকলা একাডেমি, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা থাকবে।
প্রতিবছরের মতো এবারও শিশুদের বিদ্যায়তন ‘ফুলকি’ ছোটদের বৈশাখী মেলা আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধনী সাংস্কৃতিক আয়োজন দিয়ে দুই দিনের মেলা শুরু হয়। উদ্বোধন করেন নকশা শিল্পী চন্দ্রশেখর সাহা।
মেলার দ্বিতীয় দিন আজ শুক্রবার ‘রক্তকরবীর’ সঙ্গীত আয়োজন দিয়ে শুরু হবে নববর্ষের সকাল। এর পরপরই ফুলকির মুক্তমঞ্চে গল্প, গান ও জাদু প্রদর্শনী হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...