বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত চট্টগ্রাম

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩০। বাংলা নববর্ষকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। দিনব্যাপী বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হবে।

চট্টগ্রাম নগরীতে এবার চারটি পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নতুন বঙ্গাব্দ ১৪৩০-কে বরণ করতে পৃথক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, নববর্ষ উদযাপন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম চারুশিল্পী সম্মেলন।

চট্টগ্রাম চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা চট্টেশ্বরী মোড় থেকে বের হয়ে ডিসি হিলের সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভোর সাড়ে ছয়টায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ মঙ্গল শোভাযাত্রা বের করবে। সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠানের আজ উদ্বোধন হয়েছে। শিল্পকলার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল নয়টায়। এতে অংশগ্রহণ করবেন জেলা প্রশাসকসহ জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম ডিসি হিলের নজরুল স্কয়ার প্রাঙ্গণে প্রতিবারের মত এবারও ‘বৈশাখী উৎসব’ পালনের কর্মসূচি ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বর্ষবরণের ‘বৈশাখী উৎসব’ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অন্যান্য বছর বর্ষবিদায় ও বর্ষবরণে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবারও রমজানের জন্য শুধুমাত্র পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। এবারও কর্মসূচিতে থাকছে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন। এরপর নববর্ষকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সঙ্গীত পরিবেশনা। এরপর পরিবেশিত হবে চট্টগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক দল ও সংগঠনসমূহের দলীয় সংগীত, দলীয় নৃত্য ও দলীয় আবৃত্তি পরিবেশনা।

নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা ২টা থেকে। এতে চট্টগ্রামের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন এবং আবৃত্তি ও নৃত্য দলগুলো তাদের দলীয় পরিবেশনা উপস্থাপন করবে।

উল্লেখ্য, রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারও ঐতিহ্যবাহী সাহাবউদ্দীনের বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে না। সীমিত পরিসরের সাংস্কৃতিক আয়োজনে শুরুতেই থাকবে বায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনা। এরপর একে একে মঞ্চে নিজস্ব পরিবেশনা নিয়ে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শুক্রবার প্রভাতী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় চেরাগি পাহাড় মোড়ের নন্দন চত্বরে ‘বিশ্ব ভরা প্রাণ শীর্ষক’ পঞ্চকবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করবেন পরিষদের শিল্পীরা। এতে অতিথি থাকবেন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ ড. অনুপম সেন, লেখক ফেরদৌস আরা আলীমসহ বিশিষ্টজনেরা।

দিনটিকে বরণ করতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত জেলা শিল্পকলা একাডেমি। এবার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে শিল্পকলা প্রাঙ্গণে কাজ করছে চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনও।

এদিকে, নগরীর সিআরবি শিরীষতলায় আজ ১৩ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় সিআরবি শিরীষতলা মঞ্চে বেলুন উড়িয়ে ১৪২৯ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।

পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংস্কৃতিজন মফিজুর রহমান ও নববর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতি মো. সাহাবউদ্দিন।

এদিকে, নগরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যন এটিএম পেয়ারুল ইসলাম।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...