শনিবার, ২০ জুন ২০২৬

উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে। এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর: আল-জাজিরা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

জয়েন্ট চিফস অব স্টাফস জানান, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিলো।

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি। তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

এদিকে জয়েন্ট চিফস অব স্টাফস সাংবাদিকদের এক ক্ষুদেবার্তায় জানায়, এ বিষয়ে বিস্তারত জানতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...