সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল আরও ২ দিন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনের আবেদনের সময়সীমা আরও দুইদিন বাড়িয়ে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভর্তি ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।
চবিতে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। এতে চার হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে মোট আসন রয়েছে চার হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।

ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে এক হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৬৪০টি, ‘ডি’ ইউনিটে ৯৫৮টি। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ মে এবং শেষ হবে ২৫ মে। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...