শনিবার, ২৭ জুন ২০২৬

আনোয়ারায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রকি দত্ত (২০) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রকি আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের বিধান দত্তের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৫ মার্চ এক কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার সিএনজি অটোরিকশায় করে পারকি সমুদ্র সৈকত এলাকায় নিয়ে যান রকি দত্ত। সেখান থেকে ওই কিশোরীকে আনোয়ারা থানার ইছামতি এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার তিন সহযোগী পলাশ, শীপঙ্কর ও চন্দন মিলে তাকে ধর্ষণ করেন। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা ওই কিশোরীকে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহল পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় গত ১৮ মার্চ আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, মামলার পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় রকি দত্ত। অন্য তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও মূলহোতা রকি দত্ত ধরা ছোয়ার বাইরে থেকে যায়। তাকে গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। একপর্যায়ে খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোডে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...