জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আজ বড় পোল কিংস পার্ক কমিউনিটি সেন্টারে এক সভা সংগঠনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জালাল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য একে এম বেলায়েত হোসেন।
এসময় সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ, মহিলা কাউন্সিলার হুরে আরা বিউটি, নগর যুবলীগের সাবেক সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি চৌধুরী, ইউনিট আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে মোহাম্মদ বেলাল মিয়া, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ আমিন, মোহাম্মদ নুরুজ্জামান, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, বাবুল দাশ বাবলু, ফরিদুল আলম, মন্জুরুল আলম রিমু, মোহাম্মদ বাবুল হক, আবিদ আহমেদ, শাহেদুল ইসলাম শাহেদ, তারেক হোসেন, মহিউদ্দিন রেজা মিন্টু, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে দ্বিমুখি ষড়যন্ত্র চলে। তার মধ্যে জামায়াত-শিবির চক্রের সাথে আঁতাত করে একটি পক্ষ। অপর পক্ষটি হলো সুশীল সমাজের প্রতিনিধির একটি অংশ, যারা সম্রাজ্যবাদের এদেশীয় এজেন্ট। দুই পক্ষই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। আলোচনা সভা শেষে উপস্থিত নারী-পুরুষের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

