শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর।

বুধবার সকালে কোরিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়াবু’তে এ খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ এপ্রিল ২৬ বছর বয়সী এ অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইয়ালের এজেন্সি এক বিবৃতিতে জানায়, ‘আপনাদের দুঃখজনক ও হৃদয়বিদারক সংবাদ দিতে যাচ্ছি। ইয়াং চাই-ইয়াল ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন। শোকার্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। অনুগ্রহ করে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।’

বিবৃতির শেষে আরও বলা হয়েছে, ‘আপনাদের অনুরোধ করছি, কোনো ধরনের কল্পিত খবর প্রকাশ ও গুজব ছড়াবেন না।’

২০১৬ সালে ‘ডেভিলস রানওয়ে’ নামের একটি টিভি শোতে প্রথমবার দেখা গেছে চাই-ইয়ালকে। ইয়াং চাই-ইয়ালের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৮ সালের ‘ডিপ’ সিনেমার মাধ্যমে। এরপর তাকে দেখা যা ‘জম্বি ডিটেকটিভ’ ও ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’-এ। অভিনেত্রী বর্তমানে ‘ওয়েডিং ইম্পসিবল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...