মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ছাত্রলীগের কমিটিতে যুক্ত হলো নতুন ৮ পদ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন আটটি পদ যুক্ত করা হয়েছে । মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো :
১. অটিজম বিষয়ক সম্পাদক
২. মানবাধিকার বিষয়ক সম্পাদক
৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক
৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক
৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক
৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক
৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক
৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত ও বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি।

তবে যেহেতু নতুন আটটি পদ যুক্ত হলেও মূল কমিটির আকার বাড়ছে না। সেক্ষেত্রে সহ-সম্পাদক, সদস্য এবং অন্যান্য উপ-সম্পাদক থেকে আটটি পদ কমানো হতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ৩০১ সদস্যের। এরমধ্যে সহ-সম্পাদকের পদ ৪৭ টি এবং ১৩৭ জন উপ-সম্পাদক ও সদস্য নির্বাচিতের উল্লেখ রয়েছে সংগঠনটির গঠনতন্ত্রে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...