মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ৬১ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ,গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের মদনপুর থেকে ৬১ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব।

সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ১.৩০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৬১ (একষট্টি) কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসামী আবুল খায়ের (৩৪), পিতা- মোহাম্মদ আবু তাহের, মাতা- পুষ্পা বেগম, সাং- আবু তাহের ড্রাইভারের বাড়ি, নবগ্রাম, পোষ্ট- মুকবুল চৌধুরীর হাট, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪,২৬৫/- (চার হাজার দুইশত পঁয়ষট্টি) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্ত্রার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...