বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি হল প্রাঙ্গনে প্রেসক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত রমজানের তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আলম মাস্টার। এতে প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রতীক সেন, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর বোয়ালখালী জোনাল ম্যানেজার মোঃ এমরান, পল্লী বিদ্যৎ এর পরিচালক মোঃ আশরাফ উদ্দিন কাজল, বিশিষ্ট ফটো সাংবাদিক প্রদীপ কুমার শীল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম প্রধান মোঃ লোকমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি( ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী, সহ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম নাঈম উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ এমরান চৌধুরী, সাংবাদিক সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক শাহ আলম বাবলু, সাংবাদিক জাহিদ হাসান।
বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা ইলিয়াছ সিকদার এর বিশেষ মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মাহফিল ও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর পারভীন আক্তার নিলু, বনী হাসান চক্ষু চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান এম এ তালেব, প্রধান শিক্ষক নজির আহম্মদ, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ, মেম্বার সমিতির সাধারন সম্পাদক মোঃ হাসান প্রমুখ বিভিন্ন পেশাজীবি ও সাংগঠনিক নেতৃবৃন্দ। সভায় অতিথিরা বলে রমজানের আত্মশুদ্ধিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলে সুস্থ ধারার সমাজ ও সমৃদ্ধিশালী দেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে।

