রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারী প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে :ব্যারিস্টার আনিস

 হাটহাজারী সংসদীয আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। এই সরকারের আমলে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে অতীতে কোনো সরকারের আমলে সেই সুযোগ এবং স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাই সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে জনমত গঠন করতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করে উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে হবে। তিনি গত সোমবার হাটহাজারী প্রেস ক্লাবের নবনির্মিত স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন, ক্লাবের ৪৩ বছর পূর্তি অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি প্রেস ক্লাবের উন্নয়নে তার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হাটহাজারী উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব কার্যালয় মিলনায়তনে সোমবার  এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক এইচএম মনসুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক। চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সংগঠন হাটহাজারী সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে কাজী আবুল মনসুর, নাজিম উদ্দিন শ্যামল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুচ গণি চৌধুরী ও মনজুরুল আলম চৌধুরী মনজু, মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল। প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া, অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ গোল মোহাম্মদ, শিক্ষানুরাগী শাহনেওয়াজ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ শামীম, ক্রীড়ানুরাগী আসলাম মোরশেদ, প্রভাষক মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান যৎাক্রমে সরওয়ার মোর্শেদ তালুকদার, জায়নুল আবেদীন, হারুনউর রশিদ, নুরুল আহসান লাভু,সালাউদ্দীন চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মনজুরুল আলম,  রাউজান ও ফটিকছড়ি প্রেস ক্লাব কর্মকর্তা যথাক্রমে জাহেদুল আলম,আবু তৈয়ুব,জাহেদ কোরাইশী, চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিচ আহমদ শাহ, সুমন গোস্বামী,  আয়ান শর্মা, চৌধুরী মাহবুব, মো. রফিক, মির্জা ইমতিয়াজ শাওন, আদর শর্মা, বাস মালিক সমিতির নেতা মোহাম্মদ শাহজান, প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তা সৈযদ নুরুল আবছার ও বিজয় কুমার দত্ত, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান, পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর উপ-মহাব্যবস্থপক মাহবুবুর রহমান, বিআরডিবির কর্মকর্তা মো.শাহআলম, হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,  মো. হোসেস, আসলাম পারভেজ,বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম, মো.আলাউদ্দীন, মো.নাজিম, গিয়াস উদ্দিন, মো.কুতুবউদ্দিন প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা হাফেজ কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মকর্তা মাকসুদুর রহমান, মাওলানা মনির আহাম্মদ, ব্যারিস্টার আশরাফ উদ্দিন,   রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আনোয়ার হোসেন উজ্বল, সমাজকর্মী ইসমাইল মুন্সি, শিক্ষক মুকুল চন্দ্র বৈদ্য, হালদার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সুলতানুল আলম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের উন্নতি ও সমৃদ্ধি এবং দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী বড় মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মুফতি মো.জসিম উদ্দিন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...