শনিবার, ২৭ জুন ২০২৬

সিটি নির্বাচনে বিএনপির অংশ নেবে না : মির্জা ফখরুল

- Advertisement -
Single page 1st Paragraph

সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার প্রশ্নই ওঠে না। সরকারের কোনো পাতানো ফাঁদে দল পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুগপৎ আন্দোলন কর্মসূচিতে আহত নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ব্যাপারীকে দেখতে সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী কার্যকলাপ করছে। ছাড় দেয়ার কথা বলে বিএনপির সাংবিধানিক অধিকার পালনের সময় নির্যাতন, আক্রমণ করছে। কিন্তু মানুষ এগুলো মেনে নেবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল। সরকার সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ৩০ আসনও তারা পাবে না। সেজন্য সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে চায়।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জাতীয় নির্বাচনের আগে ৫ সিটি নির্বাচন সরকারের একটি ফাঁদ। এই ফাঁদে এবার বিএনপি ও জনগণ পা দেবে না। বিএনপির আন্দোলন একটাই। আর সেটা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, র‍্যাব অসাংবিধানিক কার্যকলাপের সাথে জড়িত। মূলত এর দায় সরকারের। এ জন্য সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি এবং নিরপেক্ষ তদন্ত কমিশনের অধীনে তদন্তের কথা বলেছি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...