রবিবার, ২৮ জুন ২০২৬

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ১৮ জনের। লড়াই হবে ৫ জনে

- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে নির্বাচন কমিশন কর্তৃক সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যার পদ শূন্য ঘোষনা করা হয়েছে।এরপর নির্বাচনী তফসিলে আগামী ২৫ মে উক্ত পদে নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে।

শুন্যপদ ঘোষনার পর আওয়ামী লীগর দলীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র গ্রহন করার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় আওয়ামী লীগের কার্যালয় হতে এ দলীয় মনোনয়ন পত্র ৯ এপ্রিল থেকে সংগ্রহ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবরে ১২ এপ্রিল জমা দিতে হবে।

ঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল শুন্য হওয়া আসনে উপ-নির্বাচনে নৌকার টিকেট পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র গ্রহন সংগ্রহ করার পর দেখা যায় তালিকা হয়ে গেছে অনেক দীর্ঘ। মনোনয়ন পত্র সংগ্রহ করছেন মোট ১৮ জন।মনোনয়নপত্র সংগ্রহকারী ১৮ জন হলেন ১/বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম চেয়ারম্যান ২/ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন ৩/সাবেক মেয়র জাফর উল্লাহ টিটু ৪/সদ্য মৃত্যুবরন কারী উপজেলা চেয়ারম্যান পুত্র নাদিম শাহ আলমগীর ৫/মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী ৬/ সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ ৭/মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক এস,এম আনোয়ার হোসেন ৮/মাঈটভাঙ্গা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ৯/জেলা ছাত্রলীগ নেতা রাজিবুল আহসান সুমন ১০/যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান ১১/অধ্যক্ষ জামিল ফরহাদ ১২/আওয়ামীলিগ নেতা সাহেদ সারোয়ার শামীম ১৩/উপজেলা আওয়ামীলিগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের ১৪/ সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুল মিয়া ১৫/সাবেক ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মী দেলোয়ার হোসেন সন্দ্বীপি ১৬/ জেলা যুবলীগ নেতা আশেক ই এলাহী সোহেল ১৭/ইউনিয়ন আওয়ামীলিগ নেতা নুরনবী ভূট্টাে ১৮/মিসেস লুতফুন্নেসা।

এই বিশাল তালিকা ও কিছু কিছু দুর্বল ও অযোগ্য প্রার্থীদের উচ্চাকাংখা বা মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের দোকানে রিতীমতো ব্যাঙ্গাত্বক শব্দের ঝড় বইছে।

কেউ বলছেন আর দুইয়ের জন্য বিশ পুরলোনা, কেউ কেউ লিখছেন কর্মী বিহীন নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী,একজন লিখেছেন নির্বাচন এলেই ভায়াগ্রাহীন অনেকে খাড়ায় যায়, কেউ কেউ লিখছেন আগামীতে পাড়ার চায়ের দোকানীও দলীয় মনোনয়ন চাইবে,কেউ প্রসঙ্গ টানছেন হিরো আলমের, কেউ বলছেন বিরোধী দল মাঠে থাকলে ২জনও টিকতোনা।কিন্তু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

তবে দলীয় নেতা কর্মীদের মতে মনোনয়নের দৌঁড়ে প্রথম সারিতে রয়েছেন উপরোল্লিখিত ক্রমিকের প্রথম তিনজন ও সদ্য মৃত্যুবরনকারী উপজেলা চেয়ারম্যানের পুত্র নাদিম শাহ আলমগীর এবং মগধরা ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন।

এছাড়াও দলীয় কোন্দলের কারনে এবার বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সেটা নির্ভর করবে দলীয় হাই কমান্ডের বিচক্ষনতার উপর।এবং বিদ্রোহী প্রার্থী থাকলে সেক্ষেত্রে দলীয় প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থী আরো শক্তিশালী হতে পারে এমন মন্তব্যও করছেন তৃনমূলের নেতা কর্মীরা।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...