শনিবার, ২০ জুন ২০২৬

ফ্রান্সে দুই আবাসিক ভবন বিধ্বস্ত: নিখোঁজ ১০

- Advertisement -
Single page 1st Paragraph

ফ্রান্সের বন্দর নগরী মার্সেই শহরে দুটি আবাসিক ভবনে বিস্ফোরণের পর ধসে পড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ধংসস্তূপের নিচে অন্তত ১০ জন চাপা পড়া অবস্থায় নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। তবে বিস্ফোরণের পরপরই ভবন দুটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। অন্তত ১০০টি উদ্ধারকর্মী দল দুর্ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে। বড় ক্রেনের সাহায্যে চলছে ধংসস্তূপ সরানোর কাজ। পাশেই উড়ছে ধোঁয়া, তাতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে উদ্ধারকারীরা।

রোববার স্থানীয় সময় ভোরে ফ্রান্সের বন্দরনগরী মার্সেইয়ের ওই দুই আবাসিক ভবন বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তেই ধসে পড়ে ভবন দুটি। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনীর সদস্যরা। শুরু হয় উদ্ধার কার্যক্রম। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও আগুনের কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয় তাদের। ভবনের ধংসস্তুপের নিচে এখনো বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা করছে দমকল বাহিনী।

এদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো আগুন জ্বলছে। এতে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক ইউনিট কাজ করছে বলেও জানা তিনি।

তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই বলতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ এ দুর্ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

অপরদিকে ভয়াবহ বিস্ফোরণের পর পাশের আরো একটি ভবন আংশিক ধসে পড়ে। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ ৩০টি ভবন থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...