নগরীর পতেঙ্গা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পতেঙ্গার খেজুরতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- চট্টগ্রামের ডবলমুরিং কদমতলী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রানা (৩০) ও নোয়াখালীর সুধারাম চরমন্ডলিয়া এলাকার মৃত মুন্সী বদিউল আলমের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩২)।
র্যারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার জানান, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুইশ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ফেনীর সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

