শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

৯৭ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে ৯৭ বার পেছাল।

র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় রোববার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম আগামী ২২ মে নতুন দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতিকে রাজধানীর নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চারদিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে একই বছর ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...