রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুন্ডে অস্ত্রসহ ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ডাকাত দলের ১০ সদস্যকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
সীতাকুন্ডের ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কের ন্যানো ফ্যাক্টরি কর্পোরেশনের কাছে অভিযান চালিয়ে গতকাল রাত সোয়া ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭ জানতে পারে, কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কের আশেপাশে অবস্থান নিয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১২ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে বাঁশাখালী থানার বাড়িগ্রাম মৃত ওসমান আলীর পুত্র নুরে আলম @নুরু (২৬), নোয়াখালী সুধারামের আব্দুল আলীর পুত্র হায়দার আলী (২৬), আনোয়ারা মধ্যম বারখাইনের শীতল মজুমদারের পুত্র রিমন মজুমদার (২২), বাগেরহাট মোড়লগঞ্জের মো. শমসের আলমের পুত্র রবিউল প্রকাশ রুবেল (২৪), বাঁশখালী বাহারছড়ার কামরুল ইসলামের পুত্র মামুন (২২), বন্দর থানা আনন্দ বাজারের মো. আনোয়ার হোসেনের পুত্র বাদশা (২৮), হালিশহর সুন্দরীপাড়ার আব্দুল হাকিমের পুত্র শামীম (২৬), বন্দর কলশি বড়পুলের মো. লোকমানের পুত্র রাকিব (২৬), নোয়াখালি চাটখিলের মো. ইব্রাহিমের পুত্র শাহাদৎ (২৫), ও পিতা-, গ্রাম-, থানা- সীতাকু- পাক্কারমাথার নুরন্নবীর পুত্র মোর্শেদ খান প্রকাশ হৃদয় (২৪)-কে আটক করতে সক্ষম হয়।
আটক আসামিদের কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো চাকু উদ্ধার করা হয়।
আসামিরা জানায়, তারা মহাসড়কে ডাকাতির সাথে জড়িত। এ দলের পবশিরভাগ সদস্যই চট্টগ্রামের বিভিন্ন জেলার বাসিন্দা এবং জঙ্গল সলিমপুর এলাকায় ডাকাতি করতে জড়ো হয়েছিল। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার জন্য কালু শাহ মাজার সার্কেলের পাশে ন্যানো ফ্যাক্টরি কর্পোরেশনের কাছে অপেক্ষারত ছিল। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই/ডাকাতি করে থাকে বলে নিজ মুখে স্বীকার করেছে।
তাদের কাছে সীতাকু- এলাকার এক ব্যবসায়ীরও ব্যবসাস্থল হতে নগদ টাকাসহ গমনাগমনের তথ্য ছিল, যিনি বায়েজিদ লিংক রোড ব্যবহার করে শহরে যাওয়ার কথা। তারা বিভিন্নভাবে ও সময়ে স্থান পরিবর্তন করে ওই ব্যবসায়ীসহ ২-৩টি হাইওয়েতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল। সিডিএমএস পর্যালোচনা করে ডাকাত দলের ৪ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন ধারায় ফৌজদারি মামলা পাওয়া যায়।
গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...