রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে ট্রিপল মার্ডার: ২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী উপজেলার চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে সকালে জামাল ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলি, কিরিচ ও দায়ের কোপে আবুল বশর, বাদশাহ ও কাশেমকে হত্যা করে জামাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। আসামি কালাম চেয়ারম্যান সকলের অস্ত্রগুলো জমা নিয়ে সেগুলো কলাপাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখে এবং কিরিচগুলো খালের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে আদালত জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, এ মামলার আসামি জামাল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি র‌্যাবকে অবহিত করা হলে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এক পর্যায়ে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...