শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আমরা চাই বোয়লাখালীর নির্বাচন ভোট উৎসবে পরিণত হোক : সামাদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী স,উ,ম আবদুস সামাদ বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার(৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিআরডিবি,র হলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলাইমান ফরিদ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক আবুল মুনছুর দৌলতী,বোয়ালখালী উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স.ম এনামুল হক, উপজেলার সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি ওবাইদুল হক হক্কানি, সাধারণ সম্পাদক আকতার হোসাইন তালুকদার, সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ ফখরুদ্দিন , সহ সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, যুবসেনা কেন্দ্রীয় সহ সভাপতি জসিম উদ্দিন, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন আহমদ, সহ সভাপতি এইচ এম এনামুল হক,সহ সাধারণ সম্পাদক নুরের রহমান রনি,প্রচার সম্পাদক কাজি আরফাত, যুবসেনা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার। মতবিনিময় সভায় আবদুস সামাদ বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলসমূহ ভোটকে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে।

আমরা ভোটের রাজনীতিতে যুদ্ধের মত হানাহানি, খুনাখুনি, অস্ত্রবাজী দেখতে চাই না। আমরা চাই ভোটকে উৎসবে পরিণত করতে। সকল নাগরিক নিরাপদ ও সাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট আপনার উপর পবিত্র আমানত। ভোট দেওয়ার অপর নাম রায় দেওয়া। অর্থাৎ আপনি একজন বিচারক। আপনি সুবিচার করবেন, নাকি অবিচার করবেন তা আপনার বিবেকের উপর নির্ভর করে। এজন্য ইহ ও পরকালে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার রায়ে নির্বাচিত ব্যক্তি যদি এলাকাবাসীর আমানতের খেয়ানতকারী হয়, জালিম হয়, অযোগ্য হয়, দুর্নীতিবাজ হয় তবে তাকে নির্বাচিত করার জন্য আপনিও পরোক্ষ অপরাধী হবেন। সুতরাং আপনার রায় যেন আপনাকে অপরাধী না বানায় তা ভালোভাবে বুঝে শুনে তারপরই ভোট দিন ।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও সূফীবাদি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই দলের নিকট নিরাপদ। তাই চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের বোয়ালখালী সর্বস্তরের জনগণকে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...