বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

উড়ে গেল টুইটারের নীল পাখি

- Advertisement -
Single page 1st Paragraph

নীল রঙের পাখির সেই লোগো বদলে দিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। পাখির পরিবর্তে ডগি’র ছবি এনেছেন তিনি।

১৭ বছর পর বদলে গেল টুইটারের লোগো। মাইক্রোব্লগিং সাইট টুইটারের নীল পাখি লোগো হয়ে গেল মিমের কুকুর। প্রায় ১৭ বছর পর হঠাৎই ‘ডগি’ মিমের ছবিতে বদলে গেল টুইটারের লোগো। আর এই আপডেটের বিষয়টি জানালেন খোদ টুইটার প্রধান ইলন মাস্ক। তবে ওয়েবসাইটে দেখা গেলেও মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে না কুকুরের লোগোটি।

সোমবার (৩ এপ্রিল) থেকেই টুইটার খুলে ইউজাররা দেখতে পাচ্ছেন এই নতুন লোগো। হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। পাখির জায়গা দখল করেছে শিবা ইনু প্রজাতির একটি কুকুর। তবে নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ‘ডগিকয়েন’ নামে একটি ক্রিপ্টোকারেন্সির লোগো হিসাবে ব্যবহার করা হয় এই কুকুরের ছবি।

সামাজিক মাধ্যমে এই কুকুরটির ছবি মিমের জন্য বেশ জনপ্রিয়। তার ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকার এই পোজ বেশ পছন্দ নেটিজেনদের। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই ডগি লোগোটি শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণেই দৃশ্যমান। টুইটার অ্যাপে লোগোতে কোনও পরিবর্তন হয়নি।

ইলন মাস্ক তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ব্লু বার্ড থেকে ডগি’তে এই পরিবর্তনের বিষয়টি নিজেই জানিয়েছেন। মাস্ক নিজেই একটি মিম পোস্ট করেন। তাতে প্রথমে একজন পুলিশ অফিসার একটি নথি পরীক্ষা করছেন। সেখানে টুইটারের পুরনো ছবি দেখে কুকুরটি বলছে, এটি তার বহু পুরনো ছবি।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের আগে একজন টুইটার ব্যবহারকারীর সঙ্গে তার কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী’। সেই চ্যাটে দেখা যাচ্ছে, ইলন মাস্ক প্রশ্ন করছেন যে, নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন আছে কিনা। সেখানে ব্যবহারকারী পরামর্শ দেন, ইলন মাস্কের টুইটার কেনা উচিত এবং নীল পাখির লোগোর বদলে ডোজের ছবিটি ব্যবহার করা উচিত।

সংবাদ সংস্থা’র মাধ্যমে জানা গেছে, টুইটার তার হোম পেজের লোগো ডোজ মিমে পরিবর্তন করার পরপরই ডোজকয়েনের মূল্য প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।

ইলন মাস্ক গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর টুইটারের বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি টুইটারও ঘোষণা করে যে, ১ এপ্রিল থেকে ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।

নতুন নিয়মের পর বিশ্বের অন্যতম বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের টুইটার পেজ থেকেও ব্লু টিক ভেরিফিকেশন সরিয়ে দিয়েছে টুইটার। নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে অস্বীকার করার পরেই এই নিয়ম প্রয়োগ করা হয়।

ইলন মাস্ক যদিও এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি বলেন, ‘আমি যেটা চাইছিলাম, ওরা সেটাই নিজে থেকে করল।’

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...