শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাহামুদ হাসান গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে মোহাম্মদপুর থানার মৃত. মো. নুরুল আমিনের পুত্র।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জঙ্গি নেতা মো. মাহামুদ হাসান জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় ৩ টি মামলা রয়েছে এবং সে প্রায় দীর্ঘ ১০ বছর পালিয়ে ছিল।
আজ র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক শীর্ষ জঙ্গি নেতা মাহামুদ হাসানকে আটকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি দল গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক জঙ্গি নেতা মাহামুদ হাসানের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে ‘হিযবুত তাহরীর’র সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে ‘হিযবুত তাহরীর’ লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল।
মো.ফজলুল জানান, এজাহার নামীয় ও চার্জশীটভুক্ত হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ হাসান ইতিপূর্বে একবার গ্রেফতার হয়েছিল। এরপর জামিনে বের হয়ে পলাতক থেকে দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।
এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ২ বছর সশ্রম কারাদন্ড হয়। আদালতের রায় ঘোষণার সময় সে পলাতক ছিল।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...