রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতা ইভান হত্যা : আরো এক আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের চেরাগী পাহাড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান নামে এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় নিলয় দত্ত (২২) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নিলয় দত্ত রাউজান থানার নোয়াপাড়ার ৩ নম্বর চিকনদণ্ডী এলাকার বিশ্বানাথ দত্তের ছেলে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে হেমসেন লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিলয় দত্তকে নিলয় দত্তকে দুপুরে হেমসেন লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগ কর্মী। আসকার বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একদিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই বিভাগের সব খবর

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ)পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন...

সর্বশেষ

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয়...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...