রবিবার, ২৮ জুন ২০২৬

ফটিকছড়িতে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয়ভাবে ইফতার মাহফিল করতে নিষেধ করেছেন। এর পরিবর্তে অসহায় ও সামর্থহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ২০০০ পরিবার মধ্যে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন।

তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল ) ফটিকছড়ি উপজেলায় নাজিরহাট পৌর সভার ৩ নং ওয়ার্ডে টেকের দোকান সংলগ্ন কমিউনিটি সেন্টারে ২০০ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তালেব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর সভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ মোহাম্মদ জাফর আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিছ মিয়া,নাজিরহাট পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিরর ওসমান গণি,সাবেক কাউন্সিলর মোঃ হারুন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল আলম তালুকদার,পৌর সভা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহামুদুল হক । সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক।
ইফতার সামগ্রী বিতরণ কালে অতিথিবৃন্দ ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন কে এই মহতী উদ্যোগের জন্য নাজিরহাট আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল,ডাল,ছোলা,চিনি, তেল ও চিড়া। ইফতার সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজ-আনোয়ারা ফাউন্ডেশন ও ৩ নং ওয়ার্ড,নাজিরহাট পৌর সভা আওয়ামী লীগ।

এই বিভাগের সব খবর

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

সর্বশেষ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...