প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় টাঙ্গাইল থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা উদ্ধার ও ০২টি দামী গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

