রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

৩ সিলেটে ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত, ১০ পুলিশ সদস্য আহত

- Advertisement -
Single page 1st Paragraph

সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কে পুলিশ ভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে আরোহী পুলক রায় (৩০) ও সিলেট সদরের চালিবন্দরের বিপুল চন্দ্র মণ্ডলের ছেলে বিক্রম কর মণ্ডল (৩০)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি পুলিশ ভ্যান মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও এতে পুলিশ ভ্যানের ড্রাইভারসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।এদিকে দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাকের চালক পালিয়ে গেছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...