শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রথম ধাপেই অর্ধ কোটি টাকায় বঙ্গবাজারের পরিত্যক্ত কাপড় কিনলেন ফারাজ করিম চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

 বঙ্গবাজারে আগুনে ভস্মীভূত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ভেজা ও পরিত্যক্ত কাপড়গুলো কেনা শুরু করেছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ ও মানবিক রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

যে কাপড়গুলো পরিত্যক্ত হওয়ার কারণে অন্য কোনভাবে বিক্রয় করা সম্ভব না সেই কাপড়গুলোই কিনছেন তিনি। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে এসব কাপড় ক্রয় করে তাদেরকে লাভবান করার মাধ্যমে পরবর্তীতে গুলশানে “অস্থায়ী বঙ্গবাজার” নামে একটি স্টল করে কাপড়গুলো সেখানে বিক্রি করে প্রাপ্ত অর্থ পুনরায় অন্যান্য ক্ষতিগ্রস্তদের নিকট হস্তান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা আবারো তাদের ব্যবসা শুরু করতে পারে।

জানা গেছে, প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে প্রথম ধাপে এসব পণ্য কিনেছেন ফারাজ করিম চৌধুরী। এই পণ্যগুলোকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিধানের উপযোগী করার চেষ্টা করে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বিক্রয় করার ব্যবস্থা করবেন তিনি।

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, “এই মুহুর্তে দুইভাবে মানুষকে সহযোগিতা করতে হবে। শুধুমাত্র কাউকে ৫ হাজার বা ১০ হাজার টাকা দিলে কিছুই হবে না। এরা কেউ কারো দান গ্রহণ করার মতো মানুষ না৷ দান গ্রহণ করার ব্যাপারে কাউকে আমি ছোট করতে চাই না। তারা সকলেই ব্যবসায়ী, তারা নিজেদের আত্মসম্মান নিয়ে ব্যবসা করেন। তাদেরকে যতটুকু সম্ভব ব্যবসায়িকভাবে সহযোগিতা করতে হবে। এজন্য প্রথম ধাপে আমি তাদের কাছ থেকে লাভ দিয়ে পন্য কিনে নিয়ে পরবর্তীতে আমি নিজে একজন দোকানদার হয়ে গুলশানে এগুলো বিক্রি করবো। এর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে পুনরায় সেসব ব্যবসায়ীদের কাছ থেকে আরো পণ্য ক্রয় করবো, সেগুলো আবার গুলশানে এনে নামীদামী মানুষদের কাছে বিক্রি করে সেই টাকা অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিব।”

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...