শনিবার, ২০ জুন ২০২৬

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) একটি প্রস্তাবে অন্যান্য ১৬ দেশসহ বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে। প্রস্তাবে বাংলাদেশ ছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, গ্যাবন, হন্ডুরাস, ভারত, কাজাখাস্তান, কিরগিস্তান, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, উজবেকিস্তান এবং ভিয়েতনামও ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের সংবাদ ও মিডিয়া প্রেস সেন্টারে বৈঠকের সারাংশে বলা হয়, চীন ও ইরিত্রিয়া ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত সম্বলিত ইউএনএইচআরসি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।
প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লংঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়। এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...