শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিদিশার বিরুদ্ধে সাবেক পিএসের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আতিকুর রহমান। গত ২৮ মার্চ বিদিশা সিদ্দিকসহ চারজনকে আসামি করে গাইবান্ধা আমলি আদালতে (সদর) মামলাটি করেন তিনি। অপহরণ, নির্যাতন ও অস্ত্রের মুখে স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করেন বলে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান তিনি।

বিদিশা সিদ্দিক ছাড়া মামলার বাকি তিন আসামি হলেন বিদিশার সহযোগী মোরশেদ মঞ্জুর, আনিছ ও শাহজাদা।

আতিকুর গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে আতিকুর লিখিত বক্তব্যে বলেন, বিদিশা ও তার লোকজন ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকার গুলশানের একটি বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন চালান। এ সময় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩০ থেকে ৩৫টি ১০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন। এ ছাড়া তার কাছে থাকা টাকা, মোটরসাইকেলের চাবি, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড ও সই করা ব্যাংকের চেকের পাতা ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে ছেড়ে দেয়ার কথা বলে একে একে তার ভাই মো. আসাদুজ্জামান ও বাবা মোহাম্মদ আলী সরকারকে ঢাকায় ডেকে নেয়া হয়। তাদের দুজনকেও আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে আতিকুর দাবি করেন।

বাদীপক্ষের আইনজীবী নওশাদুজ্জামান বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমানকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ওসি মো. মোখলেছুর রহমান বলেন, আদালত থেকে তদন্তের দায়িত্ব তাকে দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তিনি লিখিত কোনো নির্দেশনা পাননি।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...