শনিবার, ১৮ জুলাই ২০২৬

পিকে হালদারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১২ এপ্রিল

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন সাক্ষ্য দেন। এদিন কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে সাক্ষী শেষ না হওয়ায় আদালত আগামী ১২ এপ্রিল তার সাক্ষ্য এবং জেরার জন্য দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম বিষয়টি জানিয়েছেন। মামলাটিতে মোট ১০৬ জনের মধ্যে ৯৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

পি কে হালদার ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা কারাগারে আটক রয়েছেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, পি কে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ৭৯০ শতাংশ জমি কিনেছেন। এ সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ৩৯১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। বর্তমানে এর বাজারমূল্য ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে নিজের নামে জমি কিনেছেন ৪ হাজার ১৭৪ শতাংশ। এর দাম দলিলে দেখানো হয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৯৩০ টাকা। অথচ এ সম্পদের বর্তমান মূল্য ২২৮ কোটি টাকা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে পি কে হালদারের নামে দুটি ফ্ল্যাট রয়েছে।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে রেফারি ভিনচিচ

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ২৩তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার দিবাগত রাত ১টায়...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার...

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।...

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে রেফারি ভিনচিচ

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ২৩তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কর্মকর্তাদের নাম...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের...

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ...

বন্যার কারণ নিয়ে সমন্বিত তদন্ত চলছে, ভবিষ্যত ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা...

কাস্টমস সার্ভার হ্যাক করে বন্দর থেকে মাল খালাসের চেষ্টা

কাস্টমসের নথিপত্র জালিয়াতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন...

চট্টগ্রামে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...