শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দিব্যা ভারতীর মৃত্যুর ৩০ বছর আজ

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে অভিনয় দক্ষতা আর সৌন্দর্র্য্যে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। মৃত্যুর এতো বছর পরও চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব্যা ভারতীর ছবি শেয়ার করে তাঁকে স্মরণ করছেন ভক্তরা।

নব্বইয়ের দশকে বলিউডের সাড়া জাগানো এক নাম দিব্যা ভারতী। তার নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়ের দাপট মিলিয়ে তিনি ছিলেন অনবদ্য। সে সময়ের হিন্দি ছবির দর্শকদের কাছে ছিলো দিব্যা ভারতীর অন্য এক আবেদন। মাত্র ৩ বছরের উজ্জ্বল ক্যারিয়ারে পেয়েছিলেন ঈর্ষণীয় দর্শকপ্রিয়তা।

১৯৯২ সালে ‘বিশ্বাত্মা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিব্যা। এর আগে ১৯৯০ সালে ‘বাবলি রাজা’ নামের একটি তেলেগু সিনেমা দিয়েই রূপালী জগতে তার পথ চলার শুরু তার।

১৯৭৪ সালের ২৫ শে ফেব্র“য়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন দিব্যা ভারতী। প্রথম ছবি থেকেই সবার নজর কেড়ে নেন দিব্যা। এরপর মাত্র দুই বছরে ১৪টি ছবিতে অভিনয় করেন। বলিউডের ইতিহাসে অভিষেকের পর প্রথম দুই বছরে কোন অভিনেত্রী এত সংখ্যক ছবিতে অভিনয় করেনি।

ঋষি কাপুর থেকে শুরু করে সালমান খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ- সেসময়ের সব জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। শাহরুখ খানের প্রথম দিওয়ানা ছবির নায়িকাও ছিলেন দিব্যা।

জানা যায় ১৯৯২ সালে প্রযোজক সাজিদ নাদিওয়ালাকে গোপনে বিয়ে করেন দিব্যা। বিয়ের এক বছরের মধ্যেই ৯৩ সালের এই দিনে মাত্র ১৯ বছর বয়সে বাড়ির বারান্দা থেকে পড়ে আকস্মিক মৃত্যু হয় তার। দিব্যা ভারতীর মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্যকিছু তা আজও এক রহস্য। মৃত্যুর ৩০ বছর পরও তিনি চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন। তবে এখনও তার রহস্যজনক মৃত্যু নিয়ে আছে হাজারো প্রশ্ন। আজ বলিউডের সেই অন্ধকার দিন। খুন নাকি আত্মহত্যা; কী হয়েছিল দিব্যা ভারতীর সাথে সেই বিতর্ক চলছে এখনও।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...