রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান স্কুলছাত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে গত পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক স্কুলছাত্রী (১৫)। গত শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে এখনো পর্যন্ত কলেজ ছাত্রের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই ছাত্রী।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে। ওই ছাত্রীর নাম সুমাইয়া আক্তার। সে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্রী এবং রসুলপুর গ্রামের মো.শাহজাহান মিয়ার মেয়ে। অপরদিকে ওই কলেজ ছাত্রের নাম নাজমুল হাসান টিটু। সে জীবনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কলেজর একাদশ শ্রেণীর ছাত্র। বর্তমানে সে পলাতক রয়েছে।

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বলেন, আমাদের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। আমাদের মধ্যে একাধিকবার শারিরিক সম্পর্ক হয়েছে। নাজমুল গত বৃহস্পতিবার (৩০মার্চ) সন্ধ্যায় বাজারের যাওয়ার পথে আমার বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতারি মারধর করে। আমি দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে একটি কক্ষে আটক করে রাখে। পরে তারা নাজমুল যেন এলাকা ছাড়ে এ শর্তে খালি স্টেম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। পরে আমার কয়েকজন সহপাঠি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান শুরু করলে নাজমুলের বাড়িতে চলে আসি। এখন আমাদের বিয়ে না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না।

নাজমুলের বাবা দুলাল মিয়া বলেন, তাজুল মিস্ত্রি হুমায়ুনসহ আরও কয়েকজন মিলে আমার ছেলেকে মারধর করা হয়েছে। সে এখন ভয়ে বাড়িতে আসতে পারছে না। মেয়ে গত শুক্রবার আমার বাড়িতে চলে এসেছে। তাকে ফিরানোর জন্য তার পক্ষের লোকজনের সাথে কথা বার্তা চলছে। এটি দ্রুত সমাধান করা হবে। এ বিষয়ে জানতে ওই স্কুলছাত্রীর চাচা তাজুল ইসলামকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.আনিছুর রহমান বলেন, স্কুলছাত্রী সুমাইয়া সম্পর্কে আমার প্রতিবেশী ভাতিজি হয়। কলেজ ছাত্র নাজমুলের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুলকে সুমাইয়ার চাচা রাজমিস্ত্রি তাজুল ইসলামসহ আরও কয়েকজন রশি দিয়ে বেঁধে মারধর করে। পরে তাকে এলাকা ছাড়ার শর্তে খালি স্টেম্পে স্বাক্ষর রেখে এলাকা ছাড়তে বাধ্য করে। এখন শুনেছি নাজমুলকে মারধর করায় লজ্জায় বিয়ের দাবিতে ওই মেয়ে নাজমুলের বাড়িতে অবস্থান করছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...