শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ.এইচ.এম.করম আলী

- Advertisement -
Single page 1st Paragraph

এ.এইচ.এম.করম আলী ছিলেন ব্যবসায়ীদের পথিকৃৎ। বাংলাদেশের পর্যটনশিল্প ও অর্থনীতিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে যে কয়েকজন ব্যক্তির অবদান অনস্বীকার্য তার মধ্যে এ.এইচ.এম.করম আলী ছিলেন অন্যতম।   উক্ত স্মরণ সভায় এক বিবৃতিতে এইচ এম হাকিম আলী প্রয়াত এ.এইচ.এম.করম আলীকে বাংলাদেশের ব্যবসায়ীদের পথিকৃৎ বলে মন্তব্য করেন।

আজ মঙ্গলবার বিকালে হোটেল আগ্রাবাদ লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম.করম আলীর প্রথম মৃত্যু বার্ষিকীর স্মৃতিচারণ সভায় তিনি এসব কথা বলেন।

হোটেল আগ্রাবাদের কর্ণফুলী  হলে স্মরণসভায় হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী আরো বলেন, মরহুম এ.এইচ.এম. করম আলী ছিলেন মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী। তিনি ছিলেন সাদা মনের একজন মানুষ। ব্যবসায়ীরা কঠিন ত্যাগ স্বীকার করে একটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। দেশের কর্মসংস্থান সৃষ্টি করে। এ.এইচ.এম করম আলী শুধু নিজেদের ব্যবসা নিয়ে নয় বরং দেশের অর্থনীতি নিয়েও গভীরভাবে ভাবতেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে পথ বের করতেন। আজকের এই দিনে  আমরা আমাদের একজন দুঃসময়ের সাথী ও একজন অভিভাবককে হারিয়েছি। অত্যন্ত  কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর সকল অবদানকে  স্মরন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এ.এইচ.এম.করম আলীর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে হোটেল আগ্রাবাদ লি: কর্তৃপক্ষ।  কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জেয়ারত, সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, ইফতার ও দোয়া মহাফিল।

হোটেল আগ্রাবাদ লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা আরো বক্তব্য রাখেন, সহকারী মহা-ব্যবস্থাপক মো. হাসানুল ইসলাম, হেড অব এইচ.আর এন্ড জেনারেল এডমিন সাইফুর রহমান, ডি.সি.এ মো. জামাল হোসেন, আর.ডি.এম মো. রায়হান কায়সার, সিনিয়র ব্যবস্থাপক এফ এন্ড বি (সার্ভিস) মনিরুল আলম সরকার, হিসাব কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...