মূল্য তালিকা না থাকা এবং অননুমোদিত কসমেটিক্স বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের কর্ণফুলী সিডিএ মার্কেটে ৫ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টায় বাজার মনিটিরিংয়ে সময় এসব জরিমানা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকায় দুটি মুদি ও মুরগি দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অননুমোদিত কসমেটিক্স বিক্রির জন্য আরও এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

