শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম এয়ারপোর্ট মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল গড়ছেন মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ চত্বর গড়ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ের নির্মাণাধীন চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরাল। মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ এ চত্বর।

মঙ্গলবার মেয়র দক্ষিণ মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে যান। এসময় মেয়র দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ডেইলপাড়া প্রাইমারি স্কুলের সামনের সড়কটি নিচু ও জলমগ্ন থাকায় ১৫ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করে রাস্তা সংস্কারের নির্দেশ দেন। মেয়র আসন্ন বর্ষায় জলাবদ্ধতা হ্রাসে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ ও কাউন্সিলরকে দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের খাল ও নালা দ্রুত পরিস্কারের জন্য কাজ শুরুর নির্দেশ দেন।

পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন চসিকের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্ল¬ব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...