সোমবার, ২২ জুন ২০২৬

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে গত রোববার কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারনে আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছে সাকিব।
সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় ইতোমধ্যেই দিল্লি দলে যোগ দিয়েছেন ফিজ।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে খেলবেন তারা। যা শেষ হবে ৮ এপ্রিল।
আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর অর্থ ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া যাবে। আইপিএলে খেলা বা না খেলার বিষয়ে এখনও কেকেআরকে কিছু নিশ্চিত করেননি লিটন।
গত বছরের ২২ ডিসেম্বর নিলামের আগের দিন বিদেশী খেলোয়াড়দের পাওয়া নিয়ে দললোকে অবগত করেছিলো আইপিএল। তখনই নিজ খেলোয়াড়দের সীমিত আকারে পাবার ব্যাপারে আইপিএলকে জানিয়েছিলো বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশি খেলোয়াড়দের ৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত পাওয়া যাবে বলে আইপিএলকে আগেই জানিয়েছিলো বিসিবি।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...