চাউল, চিনি, ছোলা, চিড়া, সেমাই, তেল, চাপাতা ইত্যাদি মিলে জনপ্রতি ১৫ কেজি ইফতার ও সেহেরি সামগ্রী চট্টগ্রাম নগরীর ৪১নং ওয়ার্ড, মাইজভাণ্ডার দরবার শরীফ ও মোহছেন আউলিয়া দরবার শরীফ এলাকার আশেকান ভক্ত, বস্তিবাসী, ভিক্ষুক, প্রতিবন্ধী, অস্বচ্ছল আত্মীয়-স্বজন, অফিস, কলকারখানা ৪র্থ শ্রেণির কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার রোজাদার পরিবারের মাঝে প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম।
আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজানের প্রথম দিন থেকে ১০ রমজানের মধ্যে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও তাঁর সুযোগ্য পুত্র অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম ও সাইফুল আলম সশরীরে উপস্থিত থেকে এসব সামগ্রী রোজাদারদের হাতে তুলে দেন।
১২ রমজান, ৪ এপ্রিল মঙ্গলবার বস্তিবাসীদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্ত টানা হয়। সমাপ্তি দিবসে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ নিজামুল আলম, আলহাজ সরোয়ার আলম, আলহাজ ফারুক আজম, আলহাজ সাইফুল আলম, আলহাজ সাহিদুল আলম সহ বাদশা আলম, নেছার আহমদ ও অন্যরা উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (রা.) জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা আবদুল মান্নান। রোজাদারদের মাঝে ইফতারি বিতরণের সমাপ্তি টেনে সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম কাল কেয়ামত পর্যন্ত এ কর্মসূচি জারি রাখার জন্য আল্লাহর রহমত কামনা করে বলেন, আল্লাহর সন্তুষ্টি ও গরীবের হক আদায় করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, তাদের সকল সেবা মানবতার কল্যাণে নিবেদিত। সেবাকে তিনি উত্তম কাজ কাজ বলে মনে করেন।

