বুধবার, ৫ আগস্ট ২০২৬

আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন ট্রাম্প

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন। তাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ম্যানহাটনে৷

আজ মঙ্গলবার দুপুরে ম্যানহ্যাটনের আদালতে বিচারপতি জন মারচেনের সামনে হাজির হবেন ট্রাম্প। তার আগে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে।

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ম্যানহ্টনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে।

ম্যানহটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগের দপ্তর জানিয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। আর আদালতে হাজির না হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

পরে শুক্রবারেই ট্রাম্পের অ্যাটর্নি জো ট্যাকোপিনা যুক্তরাষ্ট্রের একটি টিভি নেটওয়ার্কে জানান, সাবেক এই প্রেসিডেন্ট হাতকড়া না পরে বরং আত্মসমর্পণের পথই বেছে নেবেন।

ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, সোমবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যেতে পারেন ট্রাম্প।

তাছাড়া, গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প নিজেই তার পরিকল্পনার কথা জানিয়ে বলেছিলেন, সোমবার দুপুরে তিনি পাম বিচে তার মার-ই-লাগোর বাসভবন থেকে নিউ ইয়র্কে রওনা হবেন। নিউ ইয়র্কে পৌঁছে তিনি ট্রাম্প টাওয়ারে থাকবেন। মঙ্গলবার সকালে সেখান থেকেই ম্যানহাটনের ফৌজদারি আদালতে যাবেন তিনি।

ট্রাম্প আত্মসমর্পণ করলে তার আঙুলের ছাপ নেওয়া হবে এবং আসামি হিসেবে তার ছবি (মাগ শট) নেওয়া হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানোর পাশাপাশি তার আইনি অধিকারগুলো জানানো হবে।

তার আত্মসমর্পণ ঘিরে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে আশঙ্কায় পুলিশ একদিন আগে থেকেই ম্যানহ্যাটন আদালত ও এর আশেপাশের এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ধাতব ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প টাওয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণের সামনের রাস্তা।

আদালতের এক কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সোয়া ২ টায় ম্যানহাটন আদালতের গ্রান্ড জুরির সামনে হাজিরা দেবেন ট্রাম্প।

এরপর তিনি ফ্লোরিডায় ফিরে যাবেন এবং রাত সোয়া ৮ টার দিকে মার-ই লোগ থেকে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ট্রাম্পের কার্যালয়।

আদালত ভবন এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিক্ষোভ হওয়ার আশঙ্কা আছে। এর জন্য পুলিশও প্রস্তুত। আদালত ভবনের উপর তলার অন্যান্য কক্ষগুলোও নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হচ্ছে।

নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকান ক্লাব জানিয়েছে, মঙ্গলবার তারা বিক্ষোভ সমাবেশ করবে৷ রিপালিকান দলের এমপি মার্জারি টেলর গ্রিনসহ অনেকেই জানিয়েছেন তারা সেই সমাবেশে থাকবেন৷ মার্জারি টেলর গত রোববার ট্রাম্প সমর্থকদেরকে মঙ্গলবার আদালত ভবনের কাছে বিক্ষোভে জড়ো হওয়ারও ডাক দেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...