শুক্রবার, ১০ জুলাই ২০২৬

অর্থনৈতিকভাবে নারীরা যত শক্তিশালী হবে দেশ তত এগিয়ে যাবে : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, অর্থনৈতিকভাবে নারীরা যতোটা শক্তিশালী হবে,আমাদের প্রিয় এদেশটি ততোটা এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী নানা প্রকল্প ও কর্মসুচী বাস্তবায়ন করছেন। শিক্ষাক্ষেত্রে নারীদের উপবৃত্তি প্রদান,বিধবা ভাতা,বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা, নারীদের কর্মমুখি করতে প্রশিক্ষণ প্রদান, মর্ডগেজ ছাড়া পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণদান, শেখ হাসিনার দশটি উদ্যোগ, নারীর সামাজিক সুরক্ষা, আইনী সহায়তা প্রদানের মতো কর্মসুচীগুলো সরকার বাস্তবায়ন করছে। নারীদের সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করার মর্যাদা প্রধানমন্ত্রীর অনন্য অবদান।

বাঙালি নারী জাগরণ সমবায় সমিতির উদ্যোগে সদস্যদের লভাংশ্যসহ সঞ্চয়ের অর্থ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সদস্যদের নিয়ে এই অর্থ বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কান্তা ইসলাম মিনু। সংগঠনের সাধারণ সম্পাদক লাকি আক্তারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশরাফুল গনি, জাহানারা আরজু, রেখা চৌধুরী, রোকসানা আক্তার, পারভিন বেগম, রুমা আক্তার, ফাতেমা ডলি, ফাতেমা আক্তার, রুমা আক্তার, এ্যানী, নাসরিন মুন্নী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সমবায়ে উদ্বুদ্ধ করে একটি শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু দুর্নীতি ও অবস্থাপনার কারণে সমবায়ের শক্ত ভীত গড়ে ওঠেনি। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান।দেশকে সমৃদ্ধশালী করতে সাম্য ও সমতার উপর জোর দিতে হবে।

শেষে প্রধান অতিথি সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...