শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএল খেলবেন না সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছাড়পত্র পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে বিসিবি আগেভাগেই ছাড়পত্র দেবে সাকিবদের, এমন গুঞ্জন ছিল।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলে আসছিলেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। ওই কথাতেই অটল রয়েছেন তিনি। তাই সাকিবদের ছাড়পত্র দেয়া হয়নি। আইরিশদের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

আইরিশদের বিপক্ষে টেস্ট ৮ এপ্রিল পর্যন্ত। টেস্ট শেষ করে সাকিব কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে এর মধ্যে এলো নতুন খবর, সাকিব নাকি এবারের আইপিএলেই খেলবেন না। প্রস্তাবটা এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে।

চুক্তি অনুযায়ী সাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততার বাইরের সময়টুকুর জন্যই নিজেকে আইপিএলে ‘এভেইলেবেল’ রাখা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতাও সেটা মানতে বাধ্য থাকত।

কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না। তবে এ ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।

সাকিব আইপিএলে না খেলা মানে মোহামেডানের কপাল খুলে যাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে কাল শুরু একমাত্র টেস্টের পর প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। জানা গেছে, কলকাতা নাইটরাইডার্স একই প্রস্তাব দিয়েছিল লিটন দাসকেও। কিন্তু লিটন সে প্রস্তাবে রাজি হননি। তিনি জাতীয় দলের খেলার বাইরের সময়টুকুতে আইপিএল খেলতে চান। বিসিবিও সাকিব, লিটনকে সেভাবেই আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছে।

বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান অবশ্য এরই মধ্যে যোগ দিয়েছেন আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসে। আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দলে নেই তিনি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...