শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এবার টেস্টেও আক্রমণাত্মক খেলতে চায় বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে আর টি-টোয়েন্টির পর আয়ারল্যান্ডের সঙ্গে আগামীকাল শুরু হচ্ছে একমাত্র টেস্ট। সাদা পোশাকে মাঠে নামার আগের দিন আজ সোমবার মিরপুরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগার বাহিনী।

টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বাদে সবাই সেরেছেন নিজেদের অনুশীলন। সাকিব এদিন মাঠে আসলেও অনুশীলন করেননি। অনুশীলন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আইরিশদের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই একমাত্র টেস্টে জয় তুলে নেওয়ার প্রতিজ্ঞার কথা জানালেন মিরাজ।

মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে, অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় ৩-৩.৫ মাস পর। অবশ্যই আমরা পূর্ণশক্তির দল নিয়ে খেলছি। এর আগে হয়তো আমাদের সবার একসঙ্গে খেলা হয়নি অনেকদিন। হয়তো অনেকে ছিল, অনেকে ছিল না। তবে এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে। আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই খেলার মধ্যে আছে, খুবই ভালো টাচে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অ্যাটাকিং খেলার চেষ্টা করব। দিনশেষে সবাই দেখবে, আমরা রান করতে পারছি কি না। এখন বিশ্ব ক্রিকেটে যদি দেখেন, টেস্টে অনেকেই অ্যাটাকিং খেলছে। এটাই চলছে। তাই আমরাও চেষ্টা করব, সেই বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে। আমার মনে হয় রান করাটা জরুরি। সবাই দেখবে ১০০ বা ১৫০ হলো কি না। উইকেট পাচ্ছি কি না। এটা অনেক গুরুত্বপূর্ণ।’

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...