শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর শিশু জান্নাতুল ফেরদৌস মাইশা (১০) ও জান্নাতকে (৯) উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২ এপ্রিল) রাতে নগরীর হালিশহর থানার সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার দুই শিশুর মধ্যে জান্নাতুল ফেরদৌস মাইশা হালিশহরের রামপুরা এলাকার মো. আলমগীরের কন্যা এবং খুলশীর সেগুন বাগান এলাকার বেলাল হোসেনের কন্যা জান্নাত আক্তার।

সোমবার দুপুরে সিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহতাবউদ্দিন চৌধুরী জানান, গতকাল রাতভর নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, গত ২৮ মার্চ পড়ালেখার জন্য বকা দেওয়ায় হালিশহরের রামপুরা এলাকার বাসা থেকে অভিমান করে বের হয়ে যায় ৯ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস মাইশা। আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ২৯ মার্চ হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর মা পারভীন আক্তার।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা স্পিনা রানী প্রামাণিক জানান, শিশু মাইশাকে উদ্ধারের জন্য হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহাদুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল গঠন করা হয়। উদ্ধার অভিযান পরিচালনা দল ওই শিশুর স্বজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি, নগরীর বিভিন্ন থানায় মাইকিং ও বাস, রেল স্টেশন, শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারিং করে। এছাড়াও নগরীর মনসুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আম বাগান, পলোগ্রাউন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

রবিবার রাতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পাওয়া তথ্যের ভিত্তিতে হালিশহরের সিএন্ডবি এলাকার বাসিন্দা মোহাম্মদ টিপুর হেফাজত থেকে মাইশাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ টিপু জানান, ‘গত ২৮ মার্চ রাত নয়টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পিছু নেয় শিশু মাইশা। এ সময় নাম-পরিচয় জিজ্ঞেস করলে কিছুই জানাতে পারেনি শিশুটি। আশপাশে খোঁজ করেও কোনো স্বজন না পেয়ে নিরাপত্তার জন্য বাসায় নিয়ে যাই৷ পরবর্তীতে ওই শিশুর স্বজনদের খোঁজ করেও ব্যর্থ হই।’

এদিকে গত ২৭ মার্চ রাত নয়টার দিকে নগরীর খুলশী সেগুন বাগান এলাকার ভাইয়ের বাসা থেকে নিখোঁজ হয় ৯ বছর বয়সী আরেক শিশু জান্নাত আক্তার। শিশুটির মা মারা যাওয়ায় ভাইয়ের বাসায় থাকতো। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে খুশলী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, নগরীর মাস্টার লেইন এলাকার বাসিন্দা রেলওয়ে কর্মচারী রেহানা আক্তারের বাসা থেকে জান্নাতকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জানা যায়, স্বজনদের না জানিয়ে লালন-পালনের জন্য রেলওয়ে কর্মচারী রেহানা আক্তারের বাসায় দিয়ে এসেছিলেন শিশু জান্নাত আক্তারের খালাতো বোন সাজু আক্তার।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...